ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত 

২০২৬ নভেম্বর ১০ ০১:১০:৫৬
ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত 

দীপক চন্দ্র পাল, ধামরাই : প্রয়াত অভিভাবক ও মৃত-স্বজনদের মঙ্গল কামনায় ধামরাই পৌর মাশশ্মানে ব্যাপক আয়োজনে দীপাবলী উৎসবে প্রদীপ প্রজজ্বলন ও প্রার্থনায় অংশ নেন হাজারো নারী-পুরুষ। অংশগ্রহণকারী স্বজনদের এই শশ্মানেই মৃত্যুর পর দাহ করা হয়েছে।

প্রাণ গোপাল পাল বলেন তার মা ভানু মতি ও বাবা শচীন্দ্র পালকে ১২/১৫ বর আগে মৃত্যুর পর এই শশ্মানে দাহ করা হয়েছে। তিনি এসেছেন প্রমীপ জ্বালিয়ে দীপাবলী পুজা উৎসবে পিতার আত্মার শান্তি কামনায়।

নন্দ গোপাল সেন বলেন তিনিও একই আশায় মহা শম্মানে রবিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ইশ্বরের কাছে প্রার্থনা জানাতে এসেছেন প্রয়াত পিতা বমেশ সেন ও মাতা গোলাপী সেন সহ পরিবারের প্রয়াত সকলের আত্মার শান্তি পায় এজন্যে।

পাঠানটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুরজনি বৈরাগী বলেন পরলোকে যারা চলে গেছেন তাদের ও দেশের সকলের মঙ্গল কামনায় মহা শশ্মানে বাতি জ্বালিয়ে মঙ্গল প্রার্থনা করেছি বলেন।

ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে প্রতি বারের মতো এবারো শান্তিপূর্ন ভাবে দুই শতাধিক মন্দিরে কালী (শ্যামা)পূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সব চেয়ে বড় আয়োজনটি ছিল ধামরাই পৌর মহাশশ্মানে। রবিবার রাতে এই পৌর মহা শশ্মানে আলোচনা সভা ও মনোজ্ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিটি মন্ডপে রাতে আলোক-সজ্জা করেছে মন্দিরের পক্ষ থেকে । গভীর রাতে পূজার্চনা সম্পন্ন হয়।

ভক্তরা মহাশশ্মানে মোমবাতি, ধূপ কাঠি ,জ্বালিয়ে বাতাসা মিষ্ঠি বিলিয়েছে পিতা মাতা ও প্রয়াত ব্যাক্তিদের আত্মার মঙ্গল প্রার্থনায় ব্রতী হয়। এছাড়াও প্রতিটি গৃহে ভবনে দেওয়ালে দোকানে মোম বাতি সাজিয়ে প্রজ্জ্বলন করা হয়।

এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রতিটি গৃহে বংশের প্রয়াত সকলের মঙ্গল কামনায় বাতি জ্বালিয়েছে। শিশুরা ফুটিয়েছে বাজি ।

এ ব্যাপারে ধামরাই পৌর মহাশশ্মানের সভাপতি প্রাণ গোপাল পাল বলেন এবার আয়োজনের দিক দিয়ে জাকমকতা ছিল বেশী। সন্ধ্যার পর থেকে ভক্ত বৃন্দের ঢল নামে। গভীর রাতে পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শান্তিপূর্ণভাবে দীপাবলী উৎসব সম্পন্ন হয়।

(ডিসিপি/এএস/নভেম্বর ১০, ২০২৬)