ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
২০২৬ নভেম্বর ১১ ১৯:০০:৫৮
সালথা প্রতিনিধি : আওয়ামী লীগ- ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে ফরিদপুরের সালথায় প্রতিবাদ মিছিল করেছে উপজেলা শ্রমিকদল।
আজ বুধবার বিকেলের দিকে উপজেলা সদরে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকদলের নেতাকর্মীরা।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ কালাম বিশ্বাস, সহ সভাপতি মোঃ সোহরাব মোল্লা, আতিক সরদার, সাধারণ সম্পাদক মনির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকুব্বর মাতুব্বর, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী বালাম বিশ্বাস, আরাফাত রহমান কোকো সৃতি সংসদের সভাপতি ইয়াছিন বিশ্বাস সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।
(এএন/এসপি/নভেম্বর ১১, ২০২৬)
