ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা

২০২৬ নভেম্বর ১১ ১৯:১০:২০
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যা।তার অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে আগামী ৩ ডিসেম্বর বসবে এ আয়োজন।

‘মহানায়ক উত্তম কুমারের কণ্ঠসংগীত’ শিরোনামের অনুষ্ঠানটি আয়োজন করছে সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গ। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই সংগীতসন্ধ্যা।

অনুষ্ঠানে উত্তম কুমারের চলচ্চিত্রে ব্যবহৃত জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন শিল্পীরা। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর কুমারের কণ্ঠে জনপ্রিয় হওয়া গানগুলোই পাবে বিশেষ গুরুত্ব।

আয়োজকদের প্রত্যাশা, এই সংগীতসন্ধ্যার মধ্য দিয়ে মহানায়ক উত্তম কুমারকে স্মরণের পাশাপাশি বাংলা চলচ্চিত্র ও সংগীতের স্বর্ণযুগের স্মৃতিও ফিরে পাবেন দর্শক-শ্রোতারা।

(ওএস/এসপি/নভেম্বর ১১, ২০২৬)