প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
২০২৬ নভেম্বর ১২ ১৮:২০:২৬
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার পিরিজপুর সরকারি প্রাথমিক বিদয়্যালয়ের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সহ সভাপতি মো.বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাউসার হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মো. আরিফুল ইসলাম।
সমাবেশে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মোল্লা, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পিরজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান খান জাকির, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, স্থানীয় যুব দলের আহবায়ক মো. হারুন উর রশিদ, কড়িহাতা ইউনইয়ন পরিষতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ছাত্রদল নেতা মো. ফারুক স্থানীয় শিক্ষক কামরুজ্জামান প্রমুখ। সমাবেশ বিদ্যালয়ের শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
(এসকেডি/এসপি/নভেম্বর ১২, ২০২৬)
