প্রচ্ছদ » ফিচার » বিস্তারিত
সুন্দরবনের শেখেরটেক কালীমন্দির
রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
২০২৬ নভেম্বর ১২ ১৯:০৬:৩৮
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : খুলনা জেলার দাকোপ উপজেলাধীন সুন্দরবনের ১৬ নং কম্পার্টমেন্টে শিবসা নদীর পূর্ব পাড়ের শেখের টেক বনাঞ্চলের কালীর খালের নিকটবর্তী এক কক্ষ বিশিষ্ঠ প্রত্নতাত্বিক স্থাপনাটি সুন্দরবনের প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাস ও স্থানীয় মতে স্থাপনাটি শেখেরটেক কালী মন্দির নামে পরিচিত। দক্ষিণ ও পশ্চিম মুখী দুই দরজা বিশিষ্ঠ স্থাপনাটির ছাদ ভিতর থেকে গম্বুজ আকৃতির। গাঁথুনিতে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত চুন সুরকির ব্যবহার করা হয়েছে। মন্দিরটির উচ্চতা ২৬ ফুট। এলাকাটি জুড়ে ছড়িয়ে রয়েছে মধ্যযুগীয় স্থাপনার ধ্বংসাবশেষ ইটের দেয়াল ও ঢিবি। তবে দ-ায়মান স্থাপনা হিসেবে এখন শুধু টিকে আছে কালীমন্দিরটি। ধারণা করা হয় বারো ভুঁইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্য গুহ রায় (১৫৬১-১৬১১ খ্রীঃ) ষোড়শ শতকের শেষের দিকে সুন্দরবনের গহীনে শিবসা নদীর পাড়ে শিবসা দুর্গ ও দুর্গের ভিতওে এ কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় ২০২৩ সালে বণ অধিদপ্তর মন্দিরটি সংস্কার করে এবং সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানটিকে ইকোট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। ওই বছর পুজার পূণঃপ্রচলন করা হয়। একইভাবে গত ৮ নভেম্বর শেখের টেক এ শিবসা কালী মন্দিরে কালীপুজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশের বিশিষ্ঠ গুণীজনেরা উপস্থিত ছিলেন।
চার শতাধিক বছরের পুরাতন এ মন্দিরে দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২৩ সালের ১২ নভেম্বর নতুন করে পূজা শুরু হয়। মন্দিরটি স্দুরবনের গহীনে ৪০০ বছরের অধিককাল ধরে স্বমহিমায় টিকে থাকা একমাত্র স্থাপনা অধুনা “শেখের টেক” কালী মন্দির নামে পরিচিত। ওই শেখের টেক এলাকায় এখনো প্রতাপাদিত্যের শিবসা দুর্গেও ধ্বংসাবশেষ এবং কিছু ভেঙে যাওয়া ধ্বংসাবশেষ ও পুকুর দেখা যায়। যাহা বর্তমানে সরকারি পর্যটন কেন্দ্রের আওতায় পড়ে।
প্রচলিত আছে ষোড়শ শতকের শেষভাগ ও সপ্তদশ শতকের শুরুর দিকে বাংলার অন্যতম শক্তিশালী স্বাধীন রাজা বারো ভুঁইয়াদের অন্যতম নেতা ছিলেন বঙ্গেশ্বর মহারাজ প্রতাপাদিত্য। ১৫৬১ খ্রীষ্টাব্দে (মতান্তরে ১৫৬০) জন্মগ্রহণ করেন প্রতাপাদিত্য। তার পিতা যশোর রাজ মহারাজ বিক্রমাদিত্য শ্রীহরি ও মাতা বসুকণ্যা। প্রতাপাদিত্যের জন্মের পাঁচ দিন পর তার মা মারা যান। তার কাকা রাজা বসন্ত রায় আজো সুন্দরবন এলাকায় পরিচিতি নাম। প্রতাপাদিত্যেও ছেলেবেলার্য নাম ছিল প্রতাপ গোপীনাথ। মাত্র ২২ বছর বয়সে প্রতাপ সিংহাসনে বসেন। তার রাজত্বকাল ১৫৮৩ থেকে ১৬১১ খ্রীষ্টাব্দ পর্যন্ত প্রায় ২৫ বছরের। প্রতাপের মৃত্যু ১৬১১ বা ১৬১২ খ্রীষ্টাব্দে। বন্দি অবস্থায় মুঘল সেনারা তাকে বেনারস হয়ে দিল্লী নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান বা মুঘলদের লৌহ বেড়ি ভেঙে উধাও হয়ে যান বলে জানা যায়। প্রতাপ মাতৃভূমি স্বাধীনতা রক্ষায় নিবেদিত প্রাণ এক দুর্ধর্ষ, দূরদর্শী , উচ্চাকাঙ্খি, প্রজা দরদী, আধুনিক চিন্তা চেতনা সম্পন্ন বাঙালী শাসক ছিলেন।
উল্লেখ্য, বাংলার দামাল সন্তান মহাবীর মহারাজ প্রতাপাদিত্য এবং রাজস্থানের ঐতিহাসিক মহাবীর মহারাণা প্রতাপ সিং ভারতবর্ষের দুই প্রান্তের দুই মহাবীর বিদেশী স¤্রাজ্যবাদী আগ্রাসী মুঘল, পাঠান , হাপসি ও তাতার আফগানদের বিরুদ্ধে সবচেয়ে প্রাণঘাতি প্রতিরোধ গড়ে তুলেছিলেন। যার সমাপ্তি ঘটে মারাঠা বীর মহারাজ শিবাজীর সময়কালে।
শুধুমাত্র প্রতাপের জন্যই মুঘলদের পূর্ব দিকে এবং বাংলায় সাম্রাজ্য বিস্তার প্রতিহত হয়েছিল। বাংলার ঐতিহাসিক বারো ভুঁইয়াদের তিনিই সংঘটিত করেছিলেন। সিংহাসনে বসেই দূরদর্শী প্রতাপ সামরিক শক্তি বৃদ্ধি ও ভূ রাজনৈতিক কৌশলগত সীমানা বিস্তাওে মননিবেশ করেন। ট্রাটিজিক্যাল কারণে তিনি যোগ্য এবং অভিজ্ঞ পর্তুগীজ নৌসৈনিকদের তত্ত্বাবধানে একটি আধুনিক ও দুর্ধর্ষ নৌবাহিনী গড়ে তোলেন। তার নৌবহরে ছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন যুদ্ধ পোত, বিভিন্ন পাল্লার কামান ও সেই সময়কার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র।
নিয়মিত গতানুগতিক সৈন্যদলের পাশাপাশি তার বাহিনীতে “ইনফেক্টরী” অর্থাৎ হালকা ও ভারী কামান ব্যবহারকারি “সৈন্য রেজিমেন্ট” ছিল। ছিল কার্যকরী সামরিক গোয়েন্দা দল এবং দ্রুত এ্যাকশান নিতে পারে এমন ভয়ঙ্কর গেরিলা বাহিনী। সামরিক অ্যাকশান শেষে তারা দ্রুত সাধারণ মানুষের মধ্যে মিশে যেতো। তাদের আলাদা করা যেতো না। এ ছাড়াও রাজ্যের নিরাপত্তার জন্য তিনি সুন্দরবন অঞ্চলে ঐতিহাসিক ধুমঘাট দুর্গ, রায়গড় দুর্গ, বেদকাশি দুর্গ, শিবশা দুর্গ প্রভৃতি নামে ১৪টি’র মত দুর্জয় ঘাঁটি নির্মাণ করেছিলেন। আমাদের আজকের যাত্রাস্থল ঐতিহাসিক শিবসা দুর্গের গড়ের ৪০০ বছর ধরে টিকে থাকা “শেখের টেক এর কালী মন্দির) জাগ্রত মায়ের মন্দিরে।
প্রতাপাদিত্যের রাজ্য বর্তমানে বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন অঞ্চল, সাতক্ষীরা, যশোর, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, সন্দীপ, বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ, বিহার ও উড়িষ্যা রাজ্যের কিছুঅংশ জুড়ে বিস্তৃত ছিল। প্রতাপাদিত্য ১৫৮৩ সালে তার রাজধানী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাটে স্থাপন করেছিলেন। তৎকালিন ভূ রাজনৈতিক কৌশলগত কারণে প্রতার উত্তর দক্ষিণে তার রাজ্যের বিস্তার করেন। তার রাজ্যেও বিস্তার ধুমঘাট থেকে পশ্চিমে পাটনা, দক্ষিণে উড়িষ্যার পুরী, এবং পূর্বে মেঘনা নদী থেকে সন্দাীপ পর্যন্ত বিস্তৃত করেন।
প্রতাপের নেতৃত্বে বাংলার বিভিন্ন প্রান্তে সাহসী আরো ১১জন শাসককে নিয়ে তৈরি হয় ইতিহাসখ্যাত ১২ ভুঁইয়া। তিনি শুধু ১২ ভু্ইঁয়াদের সংঘটিত করে বাংলার মুঘল পাঠান, আফগানসহ আক্রমণকারি বিদেশী দস্যুদের দাসত্ব অস্বীকার করেছিলেন তা নয়, বরং তার নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের পূর্বমুখী সম্প্রসারণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস ও উৎসাহ পায় দেশীয় হিন্দু মুসলিম স্বাধীন জমিদারদের জোট।
প্রতাপ ১৫৮৭ সালে হিজলির যুদ্ধ, ১৫৯২ সালে সাতগাঁও এর যুদ্ধ ছাড়াও রায়গড় যুদ্ধ রাজমহল ও পাটনার যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। প্রতাপাদিত্য কেবল একজন যোদ্ধাই ছিলেন না।
প্রজাবৎসল শাসক হিসেবেও তার খ্যাতি ছিল। তিনি রাজ্যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও সামরিক শিক্ষা কেন্দ্র নির্মাণ করেন। তিনি সাতক্ষীরার শ্যামনগরের বিখ্যাত ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দির নির্মাণ করেন। যাহা আজো ঐতিহাসিক নিদর্শণ হিসেবে টিকে আছে। এ ছাড়াও তিনি বহু শিব ও বিষ্ণু মন্দির তৈরি করেছিলেন। এসব মন্দিরে লঙ্গরের ব্যবস্থা থাকতো। সেখান থেকে মানুষকে বিনা মূল্যে খাদ্য বিতরণ করা হতো। এখান থেকেই টোল ও চতুষ্পাটি পরিচালিত হতো। সেখানে শিক্ষার সূযোগ ছিল। সুন্দরবন অঞ্চলটি সমুদ্র সংলগ্ন হওয়ায় সেখানে প্রথম থেকেই সুপেয় জলের সংকট ছিল। তাই কৃষিকাজের সুবিধার্থে ও পানিয় জলের অভাব দূর করতে তিনি তার রাজ্যের বিভিন্ন প্রান্তে অসংখ্য দীঘি ও পুকুর খনন করেন। তিনি দুর্গম অঞ্চলে যাতায়াত ও বাণিজ্যের উন্নতির জন্য রাস্তাঘাট নির্মাণ করেন। যাতায়াতের সুব্যবস্থার কারণে তাঁর আমলে যমোর তৎকালিন বাংলার একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল। ইউরোপীয় বণিকদের সাথেও তার বাণিজ্যিক সম্পর্ক ছিলো। তার রাজ্যে পর্তুগীজদেরর নিয়মিত যাতায়াত ছিল।
তৎকালিন ভারত ভূমি আর পাঁচটি যশোশী হিন্দু রাজার মতই প্রতাপেরর পতন হয় ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার কারণে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে সুবেদার ইসলাম খান চিশতি এবং রাজা মানসিংহের অভিযান বহুবার প্রতিহত করতে পারলেও শেষ পর্যন্ত কিছু দেশীয় বিশ্বাসঘাতক দেশদ্রোহী এবং নিজ আত্মীয়দের চক্রান্তে বঙ্গেশ্বর প্রতাপ ও মহাবীর পৃথ্বীরাজের মত পরাজিত ও বন্দি হন।
কথিত আছে মুঘলরা তাকে বন্দি করে লোহার খাঁচায় ভরে খাঁচার চারিদিকে আগুন জ্বালিয়ে (মশাল) দিল্লী নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কারণ প্রতাপ ছিল মুঘলদের ভয়াবহ দূঃস্বপ্ন। তারা প্রাতপকে তুলনা করতো সুন্দরবনের জীবন্ত বাঘের সাথে। তাই শুধু প্রতাপকে শৃঙ্খলিত শৃঙ্খলিত করে তারা নিরাপদ বোধ করেননি। বন্দিকে লোহার খাঁচার মধ্যে ঢুকিয়ে এবং খাঁচার চারপাশে আগুণের ব্যবস্থা কওে চুড়ান্ত নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে দিল্লী রওনা হয়। কিন্তু এবারও তিনি পথিমধ্যে তিনি কঠোর পাহারা এবং লৌহ খাঁচা ভেঙে বেনারসের কোন এক জায়গায় পূণঃরায় পালিয়ে যান। কিন্তু শেষ বার হৃত রাজ্যে ফিওে আসতে না পেরে বাকি জীবন তীর্থ পরিক্রমায় কাটান বলে জনশ্রুতি আছে।
বঙ্গেশ্বর মহারাজ প্রতাপাদিত্য শুধু বাংলায় মুঘলদেরকেই প্রতিগত করেননি, ভারতবর্ষের মন্দির ধ্বংসকারী, ধর্ম, সংস্কৃতি, ও সভ্যতা ধ্বংসকারি, বিধর্ম আফগান পাঠানদেও আক্রমণ থেকেও সনাতনীদেও রক্ষক ছিলেন তিনি।
১৫৮৯ খ্রীষ্টাব্দে উড়িষ্যার আফগান শাসকদের আগ্রাসনে পুরী জগন্নাথ দেবের মন্দিও স্থবির হওয়ার উপক্রম হলে পবিত্র দেবালয়ের এ দূরাবস্থার সংবাদ রাজাধিরাজ প্রতাপাদিত্য পাওয়া মাত্র এক বিশাল নৌবাহিনী নিয়ে উড়িষ্যায় বের হন। কোষা, ঘুরাব, মাচোয়া, জালিয়া ও বেপারী নৌকায় সজ্জিত বাংলার নৌবাহিনী আফগানদের ধ্বংস করার উদ্দেশ্যে এগিয়ে যায়। আষাড়ের কালো মেঘে ঢাকা এক বর্ষণমুখর প্রভাতে সুবর্ণরেখা নদীর হিজলি উপকুলে শুরু হয় মহারাজ প্রতাপাদিত্য এবং আফগান নৌবহরের এক তীব্র নৌ-সংঘর্ষ। কামানের গর্জনে নদীর দুই তীর কেঁপে ওঠে। ধোঁয়ায় ঢেকে যায় আঁকাশ। গোলার আঘাতে নৌকার মাস্তুল ভেঙে নদীতে পড়ে। আগুণে জ্বলতে থাকে কাঠের রণতরী। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষেও শেষে আফগান প্রতিরক্ষা ভেঙে পড়ে এবং আফগান শাসক ঈশা খান লোহানী যুদ্ধে পরাজিত হন।
বিজয়ের পর মহারাজ প্রতাপাদিত্য পুরী অভিমুখে অগ্রসর হন। শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দিরে পূণরায় পূজা অর্চণা ও ধর্মীয় আচার কর্মকা- স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই অভিযানের স্মারক হিসেবে প্রতাপাদিত্য উৎকল থেকে উৎকলেশ্বর শিবলিঙ্গ ও গোবিন্দ দেবের বিগ্রহ যশোরে নিয়ে আসেন। যার স্মৃতি আজও বেতকাশির উৎকলেশ্বর শিবমন্দিরের শিলালিপিতে সংরক্ষিত আছে। এই ঘটনা বাংলা ও উড়িষ্যার আঞ্চলিক ঐতিহাসিক ঐতিহ্যে মহারাজ প্রতাপাদিত্যের অন্যতম উল্লেখযোগ্য কীর্তি হিসেবে বিবেচিত। আজও মহারাজ প্রতাপাদিত্যের নাম বঙ্গীয় ঐতিহ্যের পুরীর জগন্নাথ মন্দির পূণঃরুদ্ধারের অন্যতম রক্ষক হিসেবে স্মরণ করা হয়। বাংলা ও উড়িষ্যার লোক ঐতিহ্যে প্রতাপাদিত্য আজও ধর্মরক্ষক ও দুর্ধর্ষ যোদ্ধা রাজা হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেছেন।
শিবসা কালী মন্দির পূজা কমিটির পক্ষ থেকে গত ২০২৩ সালের ১২ নভেম্বর একইভাবে সারা বাংলাদেশ থেকে কয়েক’শ ভক্তবৃন্দ এসে মহারাজ প্রতাপাদিত্য স্থাপিত এই মন্দিরে ভক্তি শ্রদ্ধা ও জাঁকজমকের সাথে কালীপুজার পূণঃ প্রচলন করেন। এই কমিটি লক্ষ্য বঙ্গেশ্বর মহারাজ প্রতাপাদিত্য প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহি ম্িন্দরে নিয়মিত পূজা পাঠ চালু করা ও মন্দিরটিকে ইউনেস্কো এবং আন্তজার্তিক স্বীকৃতি অর্জণ করে সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের ঐতিহ্যবাহী এ্ই গৌরবকে তুলে ধরা। এই প্রচেষ্টায় আমরা আপনাদের সকলকে পাশে চাই।
(আরকে/এসপি/নভেম্বর ১২, ২০২৬)
