ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আগামী ১৬ নভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ

২০২৬ নভেম্বর ১৩ ১২:৪০:৫৫
আগামী ১৬ নভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ

স্টাফ রিপোর্টার: ফরিদপুর জেলার মধুখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শ্রীশ চন্দ্র সাহার পুত্রবধু এবং বিশিষ্ট ব্যবসায়ী সেবাব্রত সাহা যীশুর স্ত্রী কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ আগামী ১৬ নভেম্বর ২০২৬ সোমবার মধুখালী বাজারের বাসভবনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে একই স্থানে আগামী ১৮ নভেম্বর ২০২৬ বুধবার দুপুরে মৎস্যমুখের আয়োজন করা হয়েছে।

স্মরণ করা যেতে পারে, গত ১ নভেম্বর ২০২৬ রবিবার দিবাগত গভীর রাতে কল্পনা সাহা ঢাকার বাংলাদেশ স্পেসালাইজড হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন।

(ওএস/পিএস/১৩ নভেম্বর, ২০২৬)