প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন লিওনেল স্কালোনি
২০২৬ নভেম্বর ১৩ ১৩:৩৪:৩৫
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আরও চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিশ্চিত করেছে যে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আলবিসেলেস্তেদের কোচের দায়িত্বে থাকবেন এই বিশ্বজয়ী কোচ।
চুক্তি নবায়নের পর এক সংবাদ সম্মেলনে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানান, এই নতুন মেয়াদের চুক্তি শেষ হলে আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপে কোচিং করানোর অনন্য রেকর্ডটি এককভাবে স্কালোনির দখলেই যাবে।
৪৮ বছর বয়সী এই সফল কোচের অধীনে আর্জেন্টিনা দল সাফল্যের নতুন যুগে প্রবেশ করেছে। ২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার ডাগআউটের দায়িত্ব লিওনেল স্কালোনি। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছরের শিরোপা-খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন করেন। এরপর চলতি বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপেও দলকে ফাইনালে নিয়ে যান।
স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনা দল একটি বিশ্বকাপ ছাড়াও দুটি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমা শিরোপা জিতেছে। পরবর্তী ২০৩০ বিশ্বকাপেও নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবেন তিনি।
(ওএস/এএস/নভেম্বর ১৩, ২০২৬)
