ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ১৩ ১৪:৩৭:০২
সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল (৩৪) কে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিবুল হাসান জুয়েল উপজেলার ভাওয়াল গ্রামের ওহাব মাতুব্বরের ছেলে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগেও ১৭ মার্চ ২০২৬ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছিলো জুয়েলকে। কিছুদিন জেল-হাজতে থাকার পর তিনি জামিনে বের হয়ে এসেছিলেন।

(এএনএইচ/এএস/নভেম্বর ১৩, ২০২৬)