ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

২০২৬ নভেম্বর ১৩ ১৮:৪৪:০৪
আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সালথা প্রতিনিধি : আওয়ামী লীগ ও ছাত্রলীগের ডাকা হরতাল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। আজ শুক্রবার বিকেলের দিকে সালথা উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বাইপাস সড়কের হারেজ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, সালথা লাভ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হরতাল এবং নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বরের নেতৃত্বে এবং সদস্যসচিব মামুন চৌধুরীর পরিচালনায় মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নান্নু মোল্লা, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হুসাইন ও হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম রাজ, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, বাবুল মাতুব্বর, শহিদুল ইসলাম, লুৎফার মাতুব্বর, হাসান খন্দকার, শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকুব্বর মাতুব্বরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা হরতাল ও নাশকতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

(এএন/এসপি/নভেম্বর ১৩, ২০২৬)