প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
২০২৬ নভেম্বর ১৪ ১৯:০২:১১
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাই-সাইকেল চালক নিহতের ঘটনায় বিক্ষুব্ধরা বাসে আগুন দিয়েছে। এসময় আরো ৩ পথচারী মারাত্মক আহত হয়।
আজ শনিবার বিকালের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
নিহত বাই সাইকেল চালক মহিবুল মোল্লার(৪৫) বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিক্ষুব্ধরা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের ওই এসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী “ফাল্গুনী পরিবহনের” একটি এসি বাস আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামকস্থানে বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে চালক মহিবুল মোল্লা ঘটনাস্থলেই মারা যায়। মারাত্মক আহত হয় ৩ পথচারী। নিহত মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন ফাল্গুনী পরিবহনের ওই বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়কে দেড় যান চলাচল বন্ধ ছিল। সন্ধ্যা ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রন ও বাসটিকে মহসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে বাই সাইকেল চালকের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
(টিবি/এসপি/নভেম্বর ১৪, ২০২৬)
