ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
২০২৬ নভেম্বর ১৪ ১৯:১০:২৫
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ার শিবগঞ্জে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত (১৪ নভেম্বর) রাত দেড়টায় শিবগঞ্জ উপজেলার পলিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
সাইফুল ইসলাম শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শনিবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
(এআরআই/এসপি/নভেম্বর ১৪, ২০২৬)
