প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বাউফলে খন্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পরে দেহ মাথা উদ্ধার, হত্যার রহস্য উদঘাটন
২০২৬ নভেম্বর ১৪ ২৩:৪১:৩৯
মোঃ ছিদ্দিকুর রহমান: পটুয়াখালীর বাউফলে নিখোঁজের নয় দিন পর রুহুল আমীন (৬০) নামের এক ব্যক্তির বিচ্ছিন্ন দেহ ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছেন বাউফল থানা পুলিশ । এর আগে একই ব্যক্তির একটি হাত ও দুই পা উদ্ধারের তিন দিন পর ১৪ নভেম্বর ২০২৬ শনিবার সকালে উপজেলার কালিশুরী ইউনিয়ন পোনাহুড়া গ্রামর বিভিন্ন স্থান থেকে নিহত ব্যক্তির দেহের বাকি অংশ বিশেষ উদ্ধার করেন থানা পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পোনাহুড়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী শাহিদা বেগম নামের এক নারীর কথিত মোতাবেক হত্যায় জড়িত সহযোগী একই গ্রামের আবুল বশার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে রুহুল আমীনকে হত্যা করে মরাদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর ২০২৬ বিকেলে বোনের বাড়ি থেকে মোঃ রুহুল আমিন বের হওয়ার পর নিখোঁজ হয় । রুহুল আমীনের পরিবার তাদের আত্মীয়স্বজন এবং পরিচিতজনদের কাছে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি । পরে তাঁর সন্ধান করতে গিয়ে কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া এলাকার শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। এ সময় শাহিদার কথাবার্তায় অসংগতি দেখা দেওয়ায় সন্দেহ জাগে । একপর্যায়ে শাহিদা আত্মগোপনে চলে যায় ।
১২ নভেম্বর পোনাহুড়া এলাকার ধানখেত থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন অংশ উদ্ধার করে পুলিশ । পরিবারের সদস্যরা উদ্ধার করা অঙ্গপ্রত্যঙ্গ দেখে সেগুলো রুহুল আমীনের বলে ধারণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
মামলার তদন্তে নামে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাতে শাহিদা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।
পরে তাঁর দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে আবুল বশারকে গ্রেপ্তার করা হয়। শনিবার ১৪ নভেম্বর সকাল ৯টা দিকে পুলিশ পোনাহুড়া এলাকার বিভিন্ন স্থানে আবুল বশারকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে কচুরিপানায় ঢাকা ডোবা ও ধানখেত থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা জানায়, রুহুল আমীনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শাহিদাবেগম পুলিশের নিকট অভিযোগ, করে তাঁর ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমীন ৩ (তিন) লক্ষ টাকা নিয়েছিলো। পরে দেড় লাখ টাকা ফেরৎ দিলেও বাকি ১(এক) লক্ষ ৫০(পঞ্চশ) হাজার টাকা নিয়ে বিরোধ থেকে যায়। এ ছাড়া তাঁদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের অভিযোগও উঠেছে ।
পুলিশের নিকট দেওয়া তথ্য অনুযায়ী, রুহুল আমীনকে হত্যার জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০(ষাট) হাজার টাকায় চুক্তি করে । এর মধ্যে ৪০( চল্লিশ) হাজার টাকা অগ্রীম দেওয়া হয় বলে শাহিদা পুলিশ কে জানায়। তাদের পরিকল্পনা অনুযায়ী, ৬ নভেম্বর ২০২৬ শাহিদার বাড়িতে ডেকে নিয়ে আসে এবং ঘুমের ঔষধ মেশানো পানি খাওয়ানো হয় রুহুল আমীনকে। পরে বশার ও তাঁর সহযোগী সোহেল সেখানে গিয়ে শ্বাসরোধে হত্যা করে বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উঠে এসেছে। হত্যার পর মরদেহের বিভিন্ন অংশ কেটে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা।
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার জানান, ঘটনার পরিকল্পনাকারী নারীর স্বীকারোক্তি অনুযায়ী আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কের জেরে তিনজন মিলে রুহুল আমীনকে হত্যা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
(ওএস/পিএস/১৪ নভেম্বর, ২০২৬)
