প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বাগেরহাটে দুই দশক পরে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন এনসিপি নেতা
২০২৬ নভেম্বর ১৫ ১৭:৫৯:১৭
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দুই দশক পর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বচনে সাধারণ সম্পাদক পদে জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপি নেতা শেখ এসকেন্দার হোসেন পেয়েছেন ৩৩ ভোট। শনিবার রাত সাড়ে নয়টায় বাগেরহাট স্টেডিয়াম অডিটোরিয়ামে ভোট গনণা শেষে নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ আশিকুর রহমান, দুইটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ ওমর আলী মুন্না ও শেখ সাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে এম এস আলমসহ ১৬জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়। এছাড়া চারজন সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিায় নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল দশটা থেকে বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত বলে ভোট গ্রহন। ১০১ জন ভোটারের মধ্যে ৯৬ জন তাদেও ভোটাধিকার প্রয়োগ করেন।
(এস/এসপি/নভেম্বর ১৫, ২০২৬)
