ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

আজ থেকে হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে

২০২৬ নভেম্বর ১৬ ১৩:৪৩:৫৩
আজ থেকে হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে

স্টাফ রিপোর্টার : সৌদি আরবের বাড়তি হজ কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় ২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।
তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে এর আগেই নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে।

রবিবার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছিল। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়।

পরবর্তী সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে সৌদি আরব বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়িয়েছে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় কিছু কোটা অব্যবহৃত রয়েছে।
বাড়তি ও অব্যবহৃত এসব কোটায় নতুন করে হজযাত্রী নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০২৬)