প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
২০২৬ নভেম্বর ১৭ ০০:৩৬:২৯
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে সড়কের পাশ থেকে আনুমানিক পঞ্চাশ উর্ধ্ব বয়সের অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের সি অ্যান্ড বি ঘাটগামী সড়কে রিয়ো ফিলিং স্টেশন সংলগ্ন বেইলি ব্রিজের গোড়ায় রাস্তার ডান পাশ থেকে অজ্ঞাত এ লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
অজ্ঞাতনামা এ লাশটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
ঘটনাস্থল থেকে কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান সিকদার উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, প্রাথমিকভাবে তাঁর নাম পরিচয় মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় শনাক্তে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোতয়ালি থানার এ পুলিশ কর্মকর্তা।
(আরআর/এএস/নভেম্বর ১৭, ২০২৬)
