ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, আউট সোসিং কর্মী গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ১৭ ১৯:১১:৪৭
সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, আউট সোসিং কর্মী গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর হাসাপাতালে চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় মো. মাহমুদুল হাসান লিটন (২৪) নামে এক আউট সোর্সিং কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৬ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক শহরের দক্ষিন কাটিয়ার ঢালী পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।সে সাতক্ষীরা সদর হাসপাতালে প্যাথলজি বিভাগে আউট সোর্সিং কর্মচারী।নির্যাতিতা ওই গৃহবধুর সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা বাসিন্দা।

নির্যাতিতা ওই নারীর বারাত দিয়ে থানা পুলিশ জানায়, গত সোমবার সকালে ওই নারী সদর হাসাপাতালে গাইনোক্লোজি বিভাগে ডাক্তার দেখাতে যান। এরপর চিকিৎসক তাকে তিনটি পরীক্ষার জন্য বলে। এ পর্যায়ে দুপুর গড়িয়ে বিকালে হলে হাসপাতালে কর্মরত মাহামুদুল তাকে পরীক্ষার করিয়ে দেবে বলে প্যাথলজি বিভাগে নিয়ে। এরপর সুযোগ বুঝে তাকে বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। আজ মঙ্গলবার দুপুরে সদর থানায় নির্যাতিতা নারী বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভেগী নারী বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ব্যপারে সাতক্ষীরা সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) আব্দুর রহমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ ঘটনায় অভিযুক্ত ওই কর্মীর বিরুদ্ধে বিধিমালা অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/নভেম্বর ১৭, ২০২৬)