ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাল বিজয়া দশমী

কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা

২০২৬ নভেম্বর ১৮ ১৭:৪৬:৪৯
কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের সদরের কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব কাত্যায়নী পূজা।

কানাইপুরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দর্শনার্থীদের প্রচন্ড ভীর লক্ষ্য করা গেছে। এ এলাকায় কাত্যায়নী পূজা উৎসব নিজস্ব ঐতিহ্যগত ভাবে দুর্গা পূজার মতো বৃহৎ পরিসরে অথবা কোনো কোনো ক্ষেত্রে দূর্গা পূজার থেকেও বেশি জাঁকজমকপূর্ণ, আনন্দ ঘন এবং উৎসব মূখর পরিবেশে পালিত হয়।

গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া পাঁচদিনের এ পূজা শেষ হবে আগামীকাল ১৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

কানাইপুর এলাকায় সর্বপ্রথম কাত্যায়নী পূজা শুরু করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ভাটি কানাইপুর পূর্ব পাড়া কাত্যায়নী মন্দির কমিটির সভাপতি তাপস অধিকারী।

আজ বুধবার (১৮ নভেম্বর) এ পূজা বিষয়ে তাপস অধিকারী উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, ভাটি কানাইপুর পূর্বপাড়া কাত্যায়নী মন্দিরে এটি আমার করা ১৯তম কাত্যায়নী পুজা। আমিই সর্ব প্রথম এমন উৎসব মূখর ও বৃহৎ পরিসর অত্র এলাকায় এ পূজার প্রচলন শুরু করি। বর্তমান সময়ে সনাতন ধর্মালম্বীদের মধ্যে কতোটা জনপ্রিয় ও উৎসবমূখর পরিবেশে কাত্যায়নী পূজা পালিত হয়, তা আপনি জনসমাগম দেখে নিজেই অনুমান করতে পারছেন হয়তো'!

তিনি আরও জানান, কানাইপুর এলাকায় এবার মোট সাতটি পূজামণ্ডপে কাত্যায়নী পূজা পালিত হচ্ছে। যার মধ্যে প্রথমবারের মতো আয়োজন করেছে হোগলাকান্দি সার্বজনীন দুর্গাপূজা মন্দির। এছাড়া- কানাইপুর সাহাপাড়া, কানাইপুর পূর্বপাড়া, মালাঙ্গা বোসবাড়ি, ভাটি কানাইপুর পশ্চিমপাড়া ও ইব্রাহিমদী শ্মশান (উত্তরপাড়া) মন্দিরেও এ পূজার আয়োজন করা হয়েছে।

এবার কাত্যায়নী পূজার আনুষ্ঠানিকতা গত ১৫ নভেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে, ১৬ নভেম্বর মহাসপ্তমী, ১৭ নভেম্বর মহাঅষ্টমী, ১৮ নভেম্বর মহানবমী ও এবং আগামীকাল ১৯ নভেম্বর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।

সরেজমিনে দেখা গেছে, এবারের পূজা উৎসবে স্থানীয়দের পাশাপাশি প্বার্শবর্তী বিভিন্ন এলাকার বিপুল পরিমান দর্শনার্থীদের সমাগম ঘটেছে। যা গতবারের তুলনায় সংখ্যায় অনেক বেশি। সন্ধ্যা নামলেই বাস, মিসিবাস, মাক্রোবাস সহ বিভিন্ন গণপরিবহন ভাড়া করে দূর-দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীদের আগম ঘটে। সনাতন ধর্মালম্বীদের এ জনসমাগম সাধারণত বিজয়া দশমী পরবর্তী আয়োজিত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যন্ত অব্যাহত থাকে বলেও জানান মন্দির কমিটির নেতা তাপস অধিকারী।

কানাইপুরে অনুষ্ঠিত এ কাত্যায়নী পূজায় পূজা মণ্ডপ জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজমীয় ব্যবস্থা করেছেন স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, কাত্যায়নী পূজা হলো হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ দেবী কাত্যায়নীর আরাধনা। দেবী দুর্গার নবদুর্গার ষষ্ঠ রূপ হলেন এই কাত্যায়নী। পৌরাণিক কাহিনী অনুসারে, মহিষাসুর বধের উদ্দেশ্যে দেবগণের ক্রোধতেজ থেকে আদিশক্তি দেবী কাত্যায়নী আবির্ভূত হয়েছিলেন।

(আরআর/এসপি/নভেম্বর ১৮, ২০২৬)