প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পাওনা টাকা চাওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
২০২৬ নভেম্বর ১৯ ১৮:১২:৩৫
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার অভিযোগ করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলর ৫ নং চর জুবলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোস্তফা ফরহাদ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দাবি করেন, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আক্তার উদ্দিন শাহিন এর কাছে সুইজগেট এলাকায় ৩১ লক্ষ টাকার জমিন বিক্রি করি এতে তিনি ১২ লক্ষ টাকা দিয়েছে বাকি ১৯ লক্ষ টাকা বাকি ছিলো, দীর্ঘদিন ধরে আক্তার উদ্দিন শাহিন মেম্বারের কাছ থেকে পাওনা টাকা ফেরত চেয়ে আসছি। কিন্তু পাওনা টাকা পরিশোধ না করে উল্টো তিনি আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছেন। এ ঘটনায় আমার ও আমার পরিবার সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আখতার মেম্বার আমাদের সহজ সরল বোন এবং বোনজামাইদের কুমন্ত্রণা দিয়ে আমাদের নিজেদের মধ্যে পারিবারিক দন্ধ সৃষ্টি করছে যা ন্যাক্কার জনক।
তিনি আরও বলেন, পাওনা টাকা ফেরত পাওয়া এবং মিথ্যা গরুচুরি, ডাকাতি মামলার হয়রানি করার হুমকি ধমকি দিয়ে আসছে। আখতার উদ্দিন শাহীন একাধিক ব্যক্তির সাথে এভাবে প্রতারনা করে আসছে, মানুষের সালিশের জামানতের টাকা ও মেরে দেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। আমি এর উপযুক্ত বিচার চাই।
এসব অভিযোগের বিষয়ে আক্তার উদ্দিন শাহিন মেম্বার বলেন, আমি মোস্তফা ফরহাদকে ৩১ লক্ষ টাকা পুরাই দিয়ে জায়গা দখলে নিয়েছি আমার কাছে সকল ডকুমেন্ট আছে।
(এস/এসপি/নভেম্বর ১৯, ২০২৬)
