ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আ.লীগের লকডাউনের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির শোডাউন

২০২৬ নভেম্বর ১৯ ১৮:৪০:৩৮
আ.লীগের লকডাউনের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির শোডাউন

ঈশ্বরদী প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঈশ্বরদী পৌর বিএনপির উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ের দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউনটি বের করেন। শোডাউনটি শহরের রেলগেট, বাজার, চাঁদআলী মোড়, কলেজ রোড, আকবরের মোড়, বকুলের মোড়, শেরশাহ রোড ও পাবনা মহাসড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে।

ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ ও সদস্যসচিব ইমরুল কায়েস সুমনের নেতৃত্বে এ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন ডাবলু, যুগ্ম আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম নয়ন এবং আবু জাহিদ উজ্জ্বল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রাং, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ কে এম সাজেদুজ্জামান জিতু, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম ও সহসভাপতি ইমরান হোসেন।

এ ছাড়া উপজেলা যুবদল নেতা নয়ন রহমান চঞ্চল, মনিরুল ইসলাম নাসিম, উপজেলা ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মহনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন। এর আগে সকাল থেকেই দলের নেতাকর্মীরা সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকদের নিয়ে শহরের প্রতিটি মোড়ে অবস্থান নেন।

(এসকেকে/এসপি/নভেম্বর ১৯, ২০২৬)