প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বগুড়ার শেরপুরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
২০২৬ নভেম্বর ১৯ ১৮:৪৫:০৮
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার উপজেলার সুঘাট ইউনিয়নের জয়রাজুয়ান বাজার ও গাড়িদহ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছামিদুল ইসলাম (৩০) এবং গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহিদ উদ্দিন (৪০)। ছামিদুল চক কল্যাণী এলাকার নুরুল আমিনের ছেলে। জাহিদ গাড়িদহ কাঞ্চনপুর এলাকার মৃত মাহতাব উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্তে তাঁদের নাম উঠে এসেছে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে সুঘাট ইউনিয়নের জয়লাজুয়ান বাজার এলাকা থেকে ছামিদুল ইসলামকে আটক করা হয়। একই সময় উপজেলার গাড়িদহ বাজার এলাকা থেকে জাহিদ উদ্দিনকে আটক করেন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
(এআরআই/এসপি/নভেম্বর ১৯, ২০২৬)
