ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরায় ওয়ার্ড বিএনপি’র দুই সদস্যকে বাড়ি থেকে ডেকে এনে গ্রেপ্তার দেখানোর অভিযোগ

২০২৬ নভেম্বর ১৯ ১৮:৫৬:২০
সাতক্ষীরায় ওয়ার্ড বিএনপি’র দুই সদস্যকে বাড়ি থেকে ডেকে এনে গ্রেপ্তার দেখানোর অভিযোগ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির ১১৩ সদস্য বিশিষ্ঠ কমিটির সদস্য পোল্ট্রী ব্যবসায়ি লক্ষীদাঁড়ি গ্রামের অমল মণ্ডল ও তার ভাই কার্তিক মণ্ডলকে বাড়ি থেকে ডেকে এনে সন্ত্রাস বিরোধী আইনের নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিরুদ্ধে। ১৫ নভেম্বর দিবাগত রাত একটার দিকে তাদেরকে ঘুম থেকে ডেকে তুলে ভোমরা বিজিবি ক্যাম্পে ডেকে নিয়ে ১৭ নভেম্বর মঙ্গলবার মামলা দিয়ে বিকেল তিনটার দিকে আদালতে পাঠানো হয়।অমল মণ্ডল ও কার্তিক মণ্ডলের বাবার নাম তারক চন্দ্র মণ্ডল।

ভোমরা বিজিবি’র নায়েব সুবেদার আক্তার হোসেনের দায়েরকৃত মামলার বিবরণে জানা যায়, গত ১৫ নভেম্বর দিবাগত রাত একটা ৪০ মিনিটে ভোমরা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার (সিগন্যাল) আক্তার হোসেনসহ কয়েকজন বিজিবি সদস্য ভোমরা এলাকায় টহল ডিউটিতে ছিলেন। ভোমরা বিওপির ৩ নং মেইন পিলার ও ৪ নং সাব পিলার থেকে ২০০ গজ বাংলাদেশের ভিতওে অমল মণ্ডলের মুরগী ফার্মেও সামনে ইট সোলিং রাস্তার উপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠণের লোকজন মিছিল করার জন্য প্রস্তুতি গ্রহণ করিতেছে মর্মে দারা খবর পান। রাত দুটোর দিকে সেখানে এসে তারা দেখতে পান যে, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা, কর্মী ও সমর্থক একে অপরের সহযোগিতায় নিষিদ্ধ স্বত্বাকে (দল) গতিশীল করতে নিষিদ্ধ স্বত্বার সমর্থনে কোন ব্যক্তি বা সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিছিল ও কার্যক্রম নিষিদ্ধ স্বত্ব প্রচার করছে। যার মাধ্যমে তারা দেশের জনসাধারণের মধ্যে ভীতি প্রদর্শণ ও দেশের নির্বাচিত সরকারকে বিপর্যস্ত করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠণ করছে। আসামীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে লক্ষীদাাঁড়ি গ্রামের অমল মণ্ডল, কার্তিক মণ্ডল, খোকন মিয়া ও বাঁশদহা গ্রামের আজমল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাতনামা ১৫/২০ জন পালিয়ে যায়।

এদিকে, মঙ্গলবার বিকেলে আদালত চত্ত্বওে এ প্রতিবেদক জানতে চাইলে গ্রেপ্তারকৃত অমলমণ্ডল বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাড়ির খামারে মুরগি পালন করে বিক্রি করে থাকেন। তিনি ২০২৫ সালে ভোমরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি’র ১১৩ সদস্যের গঠিত কমিটির সদস্য। দাদা কার্তিক মণ্ডলসহ তার পরিবারের সদস্য বিএনপি’র সমর্থক। রবিবার দিবাগত রাত একটার দিকে বাড়িতে ঘুমিয়ে থাকাকালিন ভোমরা বিজিবি’র ক্যাম্পের সদস্যরা তাকে ও দাদা কার্তিককে ক্যাম্পে ডেকে আনেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়। পরদিন সকাল ১১টার দিকে একটি ব-ে সাক্ষর নিয়ে তাদেও দুই ভাইকে ছেড়ে দেওয়া হয়। তারা বিজিবি ক্যাম্পের গেটের বাইরে বেরিয়ে আসার কিছুক্ষণ পর তাদেরকে আবারো ডেকে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে। সোমবার বিকেলে তাদরেকে ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার কথা বলে সদর থানায় পাঠানো হয়। মঙ্গলবার তাদেরকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী দেখিয়ে সন্ত্রাস সৃষ্টি ও বিএনপি সরকারকে উৎখাতের চেষ্টার অভিযোগ এনে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোা হয়েছে। মামলা রেকর্ড করার সময় ও আসামী আদালতে পাঠানোর প্রতিবেদনে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিলের নীচে ১৭ নভেম্বরের পরিবর্তে ১৬ নভেম্বর ও তদন্ত ওসি জামিল কবীর তার সাক্ষরের নীচে ১৬ নভেম্বর লিখেছেন।

ভোমরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডেও নির্বাচিত ইউপি সদস্য সন্তোষ কুমার ঘোষ জানান, লক্ষীদাঁড়ি গ্রামের তারক মণ্ডলের ছেলে মুরগী চাষী অমলমণ্ডল ওয়ার্ড বিএনপি’র কমিটির সদস্য। তাকে আওয়ামী লীগ কর্মী দেখিয়ে বিজিবি মামলা দিয়েছে।

ভোমরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সহসভাপতি শফিকুল ইসলাম জানান, ২০২৫ সালে গঠিত ওয়ার্ড বিএনপি’র ১১৩ সদস্যের কমিটিতে অমল মণ্ডলের নাম রয়েছে। একজন বিএনপি নেতাকে আওয়ামী লীগ বানিয়ে বাড়ি থেকে ডেকে এনে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে জেলে পাঠিয়ে বিজিবি ভাল করেনি। তিনি অবিলম্বে অমল মণ্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, লক্ষীদাাঁড়ি সীমান্তে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে মিছিল করা ও সরকার পতনের চেষ্টার অভিযোগে ভোমরা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আক্তার হোসেন বাদি হয়ে অমল, তারকসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে মঙ্গলবার থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা(৪৫নং) দায়ের করেছেন। তাদেরকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/নভেম্বর ১৯, ২০২৬)