প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
প্রধানমন্ত্রীর জন্মদিনে বাগেরহাট যুবদলের দোয়া মাহফিল
২০২৬ নভেম্বর ২০ ১৮:৫৭:৫০
বাগেরহাট প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাগেরহাট জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর বাগেরহাট শহরের নূর মসজিদ মোড় এলাকায় জেলা যুবদলের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহসভাপতি মনিরুজ্জামান মানা, সাংগঠনিক সম্পাদক সুমন পাঁইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাসান ও জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেলহর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মানুষের কল্যাণে তার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মো. মহিদুল ইসলাম।
(এস/এসপি/নভেম্বর ২০, ২০২৬)
