ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ

২০২৬ নভেম্বর ২১ ১৯:১০:৩৯
আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ

রাজন্য রুহানি, জামালপুর : সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হত্যা, অগ্নিসংযোগ, অপতৎপরতা ও নৈরাজ্যের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে জেলা মৎস্যজীবী দল।

আজ শনিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বের হয় এক প্রতিবাদ মিছিল।

জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের এমপি এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এমপি বলেন- কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী দেশে কোনোপ্রকার অস্থিতিশীল পবিবেশ সৃষ্টি করার ষড়যন্ত্র করলে আমরা তা কোনভাবেই মেনে নেবো না। গত ১৭ বছর তারা অনেক অন্যায়, জুলুম ও অত্যাচার করেছে। এদেশের মানুষ তাদের আর কোনো অন্যায় সহ্য করবে না।

তিনি ষড়যন্ত্রকারীদের রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।

সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় এসময় জামালপুর জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেন, সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি হাজী আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি।

(আরআর/এসপি/নভেম্বর ২১, ২০২৬)