ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান

২০২৬ নভেম্বর ২৪ ১৮:৩২:৩৪
শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান

বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিং করতে এসে হোটেল কক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

তাঁর আকস্মিক মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোহেল খান ‘নসীব’ সিনেমার শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নাশতা করার পর তিনি নিজের কক্ষে বিশ্রাম নিতে যান। পরে শুটিংয়ের প্রস্তুতি হিসেবে মেকআপ নিয়ে তৈরি হলেও একপর্যায়ে হোটেল কক্ষে বিছানায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে।তাৎক্ষণিক ভাবে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।

তিনি জানান,সোহেল খান সকালে স্বাভাবিক ভাবেই ঘুম থেকে উঠে নাশতা করেন। এরপর বিশ্রাম নিতে কক্ষে যান এবং শুটিংয়ের জন্য প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন। পরে তাঁকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য বিছানায় নিথর অবস্থায় দেখতে পান।

এমডি ইকবাল শোক প্রকাশ করে বলেন, একটি সুস্থ মানুষ চোখের সামনে এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা গোটা 'নসীব' টিম শোকাহত।সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী, ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। শুটিং করতে এসে তাঁর এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে ‘নসীব’ সিনেমার পুরো টিম।

(বিএস/এএস/নভেম্বর ২৪, ২০২৬)