ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে ওজোপাডিকো-এর ৯ লক্ষ ৩০ হাজার টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, থানায় অভিযোগ

২০২৬ নভেম্বর ২৫ ১৫:২৪:২৫
ফরিদপুরে ওজোপাডিকো-এর ৯ লক্ষ ৩০ হাজার টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, থানায় অভিযোগ

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি :ফরিদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের তেঁতুলতলা ও মৃগী এলাকায় হতে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) -১ এর টাঙানো ১১ কেভি ও ০.৪ কেভি বিদ্যুৎ এর বন্ধ লাইন হতে, ৭ স্প্যান মারলিন (০.৯ কি.মি.) ও ১৪ স্প্যান ওয়াপস (২.৪ কি.মি.) ক্যাবল চুরি হয়েছে। ফরিদপুর ওজোপাডিকো-১ এর বিক্রয় ও বিতরণ বিভাগের তথ্য মতে ওই ক্যাবলের আনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ ৩০ হাজার টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ক্যাবল চুরির অভিযোগে ৬ জনের নাম উল্লেখ করে এবং কয়েকজন অজ্ঞাত আসামি দিয়ে ফরিদপুর কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওজোপাডিকো-১ এর বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তা।

এরআগে, গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাতে মৃগী বাজার হতে স্থানীয় জনতার সহযোগিতায় ওজোপাডিকো-১ এর চুরি হওয়া কিছু ক্যাবল ও চুরির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক (ক্যাবল সহ) আটক করেন কোতয়ালি থানা পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খরব পেয়ে কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাহেব আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল মৃগী বাজার হতে চুরি যাওয়া মালামালের কিছু ক্যাবল সহ একটি মিনি ট্রাক ও রাস্তার পাশের একটি দোকান থেকে আরও কিছু ক্যাবল এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে থানায় নিয়ে যান।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান উত্তরাধিকার ৭১ নিউজকে ওজোপাডিকো-১ হওয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় ওসি জানান, 'ওজোপাডিকো-১ এর পক্ষে প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিতরণ বিভাগের একজন কর্মকর্তা প্রতিষ্ঠানটির ক্যাবল চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, অভিযোগটি আমলে নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

বুধবার রাতে এ খবর লেখা পর্যন্ত ফরিদপুর কোতয়ালি থানায় করা ওজোপাডিকো-১ এর অভিযোগের কোনো আসামি গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

(আরআর/এএস/নভেম্বর ২৫, ২০২৬)