ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

চোখের আলো ফেরাতে ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০২৬ নভেম্বর ২৫ ১৮:৩২:৩৮
চোখের আলো ফেরাতে ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চোখের রোগ প্রতিরোধ ও দৃষ্টি পুনরুদ্ধারে ফরিদপুরের ভাঙ্গা রিজিওনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। আজ বুধবার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে ব্র্যাক অফিস চত্বরে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

“দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” শীর্ষক এই ক্যাম্পে ৪০ বছরের বেশি বয়সী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়। নারী, বিধবা, প্রবীণ এবং কৃষি ও শিক্ষা সংশ্লিষ্ট এমন ব্যক্তিদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাদের দৈনন্দিন কাজে চোখের ওপর নির্ভরশীলতা বেশি।

ক্যাম্পে বিনামূল্যে চোখের পরীক্ষা, চশমা বিতরণ, চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রোগী রেফারের ব্যবস্থা রাখা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ভৈরব চন্দ্র বিশ্বাস (আরএম ফরিদপুর-২ অঞ্চল), মোঃ জামির আলী (ডিভিশনাল কো-অর্ডিনেটর, সাউথইস্ট ডিভিশন, ফরিদপুর)। আব্দুর রাজ্জাক (এরিয়া ম্যানেজার, ভাঙ্গা, ফরিদপুর)। মোহাম্মদ আব্দুল হালিম মোল্লা (রিজিওনাল কোঅর্ডিনেটর ) ফরিদপুর-২ অঞ্চল)। মো:আহসান হাবিব (শাখা ব্যবস্থাপক, ভাঙ্গা)

ব্র্যাক ও মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের কর্মকর্তা বৃন্দ, এস,এস, লিড জেনারেশন টিম এবং স্থানীয় কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়। প্রায় ৩০০ রোগীকে সেবা প্রদান ও ২৫০টি চশমা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

(ডিসি/এসপি/নভেম্বর ২৫, ২০২৬)