প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
‘যে দলের নেত্রী সবাইকে ছেড়ে পালিয়েছে, সে নাকি আবার ফিরে আসবে’
২০২৬ নভেম্বর ২৫ ১৮:৪৬:৩২
কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, যে দলের নেত্রী সবাইকে ছেড়ে পালিয়েছে, সে নাকি আবার ১৬ তারিখ ফিরে আসবে। এটা পাগলের মাথা খারাপ ছাড়া আর কী? সারাদেশকে শান্তির জনপদে পরিনত করাই বর্তমান সরকারের লক্ষ্য। কোন নৈরাজ্যকারী আগুন সন্ত্রাসীকে বিএনপি ছাড় দেবে না। যেখাবে নৈরাজ্য, সেখানেই প্রতিহত করা হবে।
তিনি বলেন, শেখ হাসিনা আগে থেকেই জানতো দেশে কী হবে। এটা বুঝতে পেরে তিনি আত্মীয়দের সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। যার কারণে শেখ হাসিনার আত্মীয়রা কেউ ধরা পড়েনি। তাঁর আত্মীয়রা সবাই বিদেশে বিলাসী জীবনযাপন করছে এবং নিরাপদে আছে। শেখ হাসিনার আমলে ১ লক্ষ কোটি টাকা পাঁচার হয়েছে। যার কারণে আজ দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে।'
সারাদেশে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির বিশাল শান্তি মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ বুধবার সকালে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে কলাপাড়া ও মহিপুর থানা ও কুয়াকাটা পৌর বিএনপির আয়োজনে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সদস্য ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু, উপজেলা বিএনপির জেষ্ঠ্য সহসভাপতি মো. জাফরুজ্জামান খোকন হাওলাদার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লী, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ প্রমুখ।
(এমকেআর/এসপি/নভেম্বর ২৫, ২০২৬)
