ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’
২০২৬ নভেম্বর ২৬ ০১:০০:২১
স্টাফ রিপোর্টার : শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন, তা দেশের কথা চিন্তা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তুলতে হবে।
দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।
তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুবসমাজ তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।
(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২৬)
