ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ধান মাড়াইয়ের মেশিনে জড়িয়ে দিনমজুরের মৃত্যু
২০২৬ নভেম্বর ২৬ ১৮:০২:৩০চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে জড়িয়ে আব্দুল ওয়াহাব নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাদশা মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, শ্যালোইঞ্জিন চালিত মেশিন দিয়ে এলাকায় ধান মাড়াই ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন আব্দুল ওয়াহাব। বুধবার দুপুরে প্রতিবেশী লিটন মোল্লা নামের জনৈক এক ব্যক্তির ধান মাড়াই করার জন্য মেশিন চালু করতে গেলে মেশিনের ফিতার সাথে গলায় থাকা গামছা পেঁচিয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল ওয়াহাব।
সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান।
(এসএইচ/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)
