ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
২০২৬ নভেম্বর ২৬ ১৮:২৭:৪২
ঠাকুরগাও প্রতিনিধি : ২০২৬ - ২৭ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ঠাকুরগাঁও কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসিরুল ইসলাম জানান, আজকে আমাদের যে কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এখানে জেলার ৬০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহন করছে। কৃষির সমসাময়িক বিষয়, মাটির স্বাস্থ্য সুরক্ষার বিষয় নিয়ে তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে প্রশিক্ষিত এসব কৃষক তাদের কৃষিতে নিজেদের উন্নয়নের পাশাপাশি আরো ৬শ কৃষক কে যেনো এসব বিষয় জানাতে পারে।
(এফআর/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)
