ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘গণতন্ত্রের সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে’
২০২৬ নভেম্বর ২৭ ১২:৩৯:৪৭
স্টাফ রিপোর্টার : ফ্যাসিবাদী দুঃশাসনের কঠোর গ্রাসে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। এর সুরাহা না হওয়ায় দেশে বারবার ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা এক নয়।
রাষ্ট্রের কাঠামো ও বাস্তবতা অনুযায়ী একেক দেশে গণতন্ত্রের ধরন একেক রকম।
তিনি বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট শাসন টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা।
জাসদের গণতন্ত্রবিরোধী চিহ্নিত ইতিহাস রয়েছে।
এ সময় শহীদ ডা. মিলনের মা তাঁর সন্তানের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।
(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০২৬)
