ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ৫

২০২৬ নভেম্বর ২৭ ১২:৫২:০৬
বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ৫

স্টাফ রিপোর্টার : বায়ুদূষণের তালিকায় বিশ্বের শহরগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের রাজধানী কাবুল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি ও দেশটির কলকাতা শহর।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে।

আজ ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৮৬। যা ‌‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।শীর্ষে থাকা লাহোরের দূষণ মাত্রা ২৯৯ অর্থাৎ সেখানকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) মান শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এ ছাড়া ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০২৬)