প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বাগেরহাট ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা সেবা
২০২৬ নভেম্বর ২৭ ১৮:৫৬:১২
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের অভিষেক ফ্রি মেডিকেল ক্যাম্প এক হাজারের অধিক রোগী চিকিৎসা সেবা গ্রহন করেছে। শুক্রবার দিনভর বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এভারকেয়ার, ইউনাইটেড, হলিফোমিলি, সিএমএইচএ, বারডেমসহ বিভিন্ন হাসপাতালের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক। বিভিন্ন রোগে আক্রান্ত অসহায়, দুস্থ রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা, অসুধ প্রদান ও সন্ধ্যায় জটির রোগে আক্রান্ত রোগীদের বাগেরহাট ২৫০ বেড জেলা হাসপাতালে নিয়ে ল্যাপরোস্কপিসহ বিভিন্ন অপারেশন করা হয়।
আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেবা গ্রহনকারিা রোগী ও তাঁদের স্বজনরা।
বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এস এম আবু জাফরের সভাপতিত্বে সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন যুগ্ম সচিব শেখ মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে অন্যন্যেও মধ্যে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, সাবেক সচিব ও মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মো. ফরিদুল ইসলাম বাবলু জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপুসহ বাগেরহাটে সন্তান বিশেষজ্ঞ চিকিৎসকর।
(এস/এসপি/নভেম্বর ২৭, ২০২৬)
