প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ
২০২৬ নভেম্বর ২৭ ১৯:১২:২১
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সারাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নৈরাজ্য বিশৃঙ্খলা, নাশকতা ও দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে কালিগজ্ঞ উপজেলা বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান। আরো বক্তব্য রাখেন,
মৌতলা বিএনপির সাবেক আহবায়ক মোবাচ্ছের হোসেন পলাশ, চাম্পাপুল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাইলুজ্জামান খান, কালিগজ্ঞ উপজেলা তাঁতিদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগজ্ঞ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব।
সমাবেশে প্রধান অতিথি বলেন, গত ১৬বছর এদেশের ফ্যাসিস্টরা হাজার কোটি টাকা লুটপাট করে দেশে ছেড়ে পালিয়েছে। তারা গুম, খুনের রাজনীতি করে দেশে এক নায়ক তন্ত্র কায়েম করে গনতন্ত্র হত্যা করেছিল। দেশে নির্দলীয় নিরোপেক্ষ সরকারের মাধ্যমে গনতান্ত্রিক পন্থায় রাস্ট্র ক্ষমতায় এসেছে বিএনপি। বেগম জিয়া এ দেশের উন্নয়ন করে কৃষকের মুখে হাসি এনেছিল। ওয়ান ইলিভেনের সময়ে তিনি কোন আপোশ করেননি বলে তাকে আপোশহীন বলা হয়। দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়ে অনেকে বাড়ি ছাড়া হয়েছে।
তিনি আরো বলেন, প্রধামন্ত্রী তারেক রহমানের সৎনিয়ত ছিল বলে আজ তিনি সুন্দর ভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। তিনি কৃষক কার্ড ফ্যামিলি কার্ড দিয়ে দেশকে সুন্দর ভাবে পরিচালনা করছে। যখন তিনি দেশের উন্নয়ন করেছে তখন গনঅভ্যুন্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তাদের দোসরদের দিয়ে দেশে জালাও পোড়াও রাজনীতি শুরু করেছে। প্রধান মন্ত্রী বলেছেন আপনারা এখন মুক্ত আপনারা কেন পারবেনা এই ষড় যন্ত্র রুখে দিতে? এই কালিগজ্ঞের শান্তিপ্রিয় মানুষ দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে ফ্যাসিসদের বিতাড়িত করেছে। যারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে তারা দেশের ভাল চায়না।একটি পশ্চিমা গোষ্ঠী ফ্যাসিসের প্ররোচনায় পড়ে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র নেমেছে। তারা ষড়যন্ত্র করে দেশে আবারো সন্ত্রাসে রাজ্য কায়েম করার চেষ্টা করছে। আমার সকলে ঐক্য বদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে দেব ইনশাল্লাহ।
কাজী আলাউদ্দীন বলেন,১৬বছর প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা দোশর চুপটি মেরে বসে আছে তাদের ভরসায় আপনারা থাকবেন না। কালিগজ্ঞ উপজেলা উকশা গোবিন্দপুর সহ যত গুলো বর্ডার আছে আপনার সকলে মিলে পাহারা দেন যাতে ফ্যাসিস্টরা ঢুকতে না পারে। প্রয়োজনে আপনারা বর্ডার সিলগালা করে দেন। তবে কাউকে আইন হাতে তুলে নেওয়ার অনুরোধ জানান তিনি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার থানা সড়ক প্রদক্ষিন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল,ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(আরকে/এসপি/নভেম্বর ২৭, ২০২৬)
