ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

২০২৬ নভেম্বর ২৮ ১৭:৩৭:৩৯
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা আজ শনিবার দুপুরে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের কার্যকরী সভাপতি মো. জাকির হোসেন চৌধুরী কামাল এর সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক মো রফিকুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভা বিভিন্ন উপজেলা থেকে প্রায় দেড়শতাধিক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতা ও সংগঠনের কার্যকর ভুমিকা রাখার উপর গুরুত্ব দেয়া হয়। নিজেদের মধো আত্মশুদ্ধির সমালোচনা করে সংগঠনকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, মো. ইব্রাহিম খন্দকার, আবুল হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম মানিক,ইব্রাহিম খলিল, হাজী সাইফুল ইসলাম, জসিম মোল্লা, মো. সানাউল্লা নুরী, ইব্রাহিম খলিল, সহিদ, পনির হোসেন, মো. পারভেজ, নাসির উদ্দীন প্রমুখ।

আলোচনা সভার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়, অনুষ্ঠানে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

(এসকেডি/এসপি/নভেম্বর ২৮, ২০২৬)