ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ

২০২৬ নভেম্বর ২৯ ০১:০৬:১১
আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার দোষর কর্তৃক সারাদেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ও প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে ভোমরা স্থলবন্দর কাস্টম হাউসের সামনে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়ার সৈনিকরা বেঁচে থাকতে কোন ফ্যাসিস্ট খুনিদের এদেশে ফিরতে দেওয়া হবে না। জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছে। ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দিতে দ্বিধাবোধ করবে না বিএনপির নেতা কর্মীরা। দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে। নতুন করে আর অশান্তি সৃষ্টি করবেন না। দেশের মানুষ আপনাদের এখন আর চাইনা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, জেলা তাঁতীদলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, আলিপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশা, সাতক্ষীরা জেলা ক্রীড়া দলের সভাপতি ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক বাবু, সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ভোমরা ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু, সদস্য সচিব আজগার আলী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ। এসময় সাতক্ষীরা জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি।

(আরকে/এএস/নভেম্বর ২৯, ২০২৬)