ঢাকা, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » ক্যাম্পাস » বিস্তারিত

গোবিপ্রবির ৪টি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত

২০২৬ নভেম্বর ২৯ ১৮:৩৫:৩৩
গোবিপ্রবির ৪টি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা কমিশনের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অন্তর্ভুক্তির জন্য প্রস্তাবিত নতুন প্রকল্পের প্রস্তাব যাচাই-বাছাই ও বিবেচনা বিষয়ে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় অংশগ্রহণ করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নতুন প্রকল্প অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পসমূহের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা ও বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিভিন্ন দিক পর্যালোচনা ও বিবেচনা করা হয়।

এ সভায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ৪টি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ গৃহীত হয়। প্রকল্প ৪টি হলো:

২০২৬-২০২৭ অর্থবছরের এডিপি এর সবুজ পাতায় অন্তর্ভুক্ত প্রকল্প: “গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা”।“গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাবরেটরি স্থাপন ও আনুষঙ্গিক সুবিধাসমূহ সম্প্রসারণের মাধ্যমে একাডেমিক ও গবেষণা অবকাঠামো শক্তিশালীকরণ”।আরএডিপি সবুজ পাতায় নতুন প্রকল্প অন্তর্ভুক্তির জন্য প্রকল্প প্রস্তাব: “গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন” — OPEC Fund for International Development (OFID)।"গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন"।

এই সুপারিশের ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা অবকাঠামো উন্নয়ন, আধুনিক ল্যাবরেটরি স্থাপন এবং সার্বিক সম্প্রসারণের পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং বিভিন্ন সংস্থার প্রধান ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ অংশগ্রহণ করেন। এছাড়া সভায় স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/নভেম্বর ২৯, ২০২৬)