ঢাকা, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » পাঠকের লেখা » বিস্তারিত

শান্তিপূর্ণ দাবি, অশান্তির চক্রান্ত এবং আগামীর বাংলাদেশ: শ্রমিকের মর্যাদাই দেশের সমৃদ্ধি 

২০২৬ নভেম্বর ২৯ ১৮:৩৮:৩৭
শান্তিপূর্ণ দাবি, অশান্তির চক্রান্ত এবং আগামীর বাংলাদেশ: শ্রমিকের মর্যাদাই দেশের সমৃদ্ধি 

বজলুর রহমান বাবলু


আরএমজি সেক্টরে মজুরি বৃদ্ধির দাবি ছিল শান্তিপূর্ণ, ন্যায্য। ১২,৫০০ টাকায় একজন শ্রমিক ঢাকায় ঘর ভাড়া, খাবার, যাতায়াত, চিকিৎসা, সন্তানের পড়ালেখা চালাতে পারছিল না। সরকার ১৭,০০০ টাকা ঘোষণা করেছে। আমরা ধন্যবাদ জানিয়েছি, আবার আপত্তিও জানিয়েছি। কারণ ১৭,০০০ টাকায় পরিবার নিয়ে মর্যাদার সাথে বাঁচা যায় না। আমরা ১৮,০০০ টাকায় নেমে এসেছিলাম শিল্পের স্বার্থে। এটাই মর্যাদাপূর্ণ দরকষাকষি। কিন্তু দুঃখজনকভাবে, শ্রমিকের শান্তিপূর্ণ দাবিকে একটি কুচক্রী মহল সহিংসতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ভাঙচুর, আগুন, গুজব — এগুলো প্রকৃত শ্রমিকের কাজ নয়। ক্ষতি হয়েছে সাধারণ শ্রমিকের। নিরীহ শ্রমিক হয়রানির শিকার হয়েছে।

এই অস্থিরতায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে প্রতিযোগী দেশগুলো, বিশেষ করে ভারত। কারখানা বন্ধ থাকলে অর্ডার চলে যায় ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ায়। বাংলাদেশকে অস্থিতিশীল করে কাদের স্বার্থ হাসিল হয়, সেটা তদন্ত হওয়া দরকার।গোপালগঞ্জে যা হয়েছে, তা কোনো সুস্থ ধারার লোক করতে পারে না। আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী, তাণ্ডব চালাতে পার্শ্ববর্তী জেলা থেকে সন্ত্রাসী ও রাজনৈতিক দলের ক্যাডাররা এসেছিল — ভোলা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, নোয়াখালী, লক্ষ্মীপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী জেলা থেকে।

এদের প্রায় সবাই ২৪-এর ছাত্র-জনতা-শ্রমিকের গণঅভ্যুত্থানের পর নিজ এলাকা থেকে পলাতক। এখন তারা বেশিরভাগ ঢাকার বিভিন্ন এলাকায় ছদ্ম নামে, ভিন্ন পেশার পরিচয় দিয়ে অবস্থান করছে বলে অভিযোগ রয়েছে।এদেরকে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের আদর্শের সাথে বেইমানি করা পথভ্রষ্ট কিছু ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক সংগঠন ও মানবাধিকার সংগঠনের নামধারী লোকজন আশ্রয় দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দাবি জানাই — যারা এসব পলাতক সন্ত্রাসী ও ক্যাডারদের আশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।আইনগত ভিত্তি: সংবিধানের ১৫, ২৭, ৩১ ও ৩৮ অনুচ্ছেদ, শ্রম আইন ২০০৬, আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী শান্তিপূর্ণ দাবি, সংগঠন ও দরকষাকষি শ্রমিকের অধিকার। অপরাধীকে আশ্রয় দেওয়া দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আমাদের দাবি:

১. নিরাপদ কর্মস্থল, কোনো হয়রানি নয়।

২. সরকার, মালিক, শ্রমিক — ত্রিপক্ষীয় আলোচনা।

৩. গোপালগঞ্জ ঘটনার নিরপেক্ষ তদন্ত।

৪. পলাতক ক্যাডার ও আশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।

৫. শান্তি, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধির নিশ্চয়তা, সমৃদ্ধ বাংলাদেশ। আমরা প্রতিশোধ চাই না, আমরা সমাধান চাই। বাংলাদেশের শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। মর্যাদা হোক শ্রমিকের, মর্যাদা হোক মানবতার, মর্যাদা হোক সমৃদ্ধ বাংলাদেশের।

লেখক: সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।