প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
২০২৬ নভেম্বর ২৯ ১৯:১৪:০২
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ রবিবারদিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র নিচতলা হল রুমে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় মনোনয়নপত্র জমা দেওয়া সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন-সভাপতি মোঃ সাইফুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোঃ শামীম শেখ, সহ-সভাপতি মোঃ সফিউল্লাহ খান শুক্লা, মােঃ মিজানুর জামান রবি, মোঃ দেলোয়ার হোসেন তুহিন, সাধারণ সম্পাদক মোঃ আইয়ূব আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক অংকুর কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান সিরাজী, দপ্তর সম্পাদক মোঃ মজনু হোসেন, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন বুলবুল ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহিদ আলী।
এছাড়া কার্যকরী সদস্য পদে তিনজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন-মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মোস্তপা সরকার ও মােঃ তারিকুল ইসলাম তারেক।
দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৯ মেয়াদের নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশনের প্রধান ছিলেন এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম (৪) ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
(এসএস/এসপি/নভেম্বর ২৯, ২০২৬)
