ঢাকা, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আ.লীগের বাগেরহাট দখল ঠেকাতে দুই সেতুতে ঢাল শরকি হাতে বিএনপির অবস্থান

২০২৬ নভেম্বর ২৯ ১৯:১৭:২৩
আ.লীগের বাগেরহাট দখল ঠেকাতে দুই সেতুতে ঢাল শরকি হাতে বিএনপির অবস্থান

বাগেরহাট প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শনিবার সন্ধ্যায় বাগেরহাটের মোল্লাহাট দখলের অপচেষ্টা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপি জেলা সদরসহ মোল্লাহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে এসে বাগেরহাটের মোল্লাহাট ও চিতলমারী উপজেলা দখলে নিতে না পারে সেজন্য রবিবার সকালে বিক্ষোভ মিছিল শেষে বিএনপির শতশত নেতাকর্মী ঢল-শরকি হাতে মধুমতি ও পাটগাতি সেতুতে শক্ত অবস্থান নিয়েছে। এই অবস্থান কর্মসূচিতে বিএনপির নারী কর্মীরাও অংশ নিয়েছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা মধুমতি ও পাটগাতি সেতুতে অবস্থান করবে বলেও পথসভায় জানান বক্তারা।

আজ রবিবার সন্ধ্যায় মধুমতি ও পাটগাতি সেতুর সামনে পথসভায় বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা পরিসদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মো. জাকির হোসেন. গাবেক এমপি শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপির নেতা খাদেম নেয়ামুন নাসির আলাপ, সরদার ওহিদুল ইসলাম পল্টু, এসকেন্দার হোসেন, শেখ শাহেদ আলী রবি, জেলা যুবদল সবাপতি সুজন মোল্লা, মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হারুনঅর রশিদ, চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপুসহ অংঙ্গ সংগঠনের নেতারা বক্ত্য রাখেন।

বক্তারা বলেন, শনিবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক শত নেতাকর্মী গোপালগঞ্জ থেকে মধুমতি সেতুতে এসে বাগেরহাটের মোল্লাহাট দখলের অপচেষ্টা চালালেও বিএনপির নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। তারা মধুমতি ও পাটগাতি সেতু পার হয়ে মোল্লাহাট ও চিতলমারী উপজেলা দখলের চেষ্টা প্রতিহত করতে এই দুই সেতুতে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। আবার তারা এলে সুস্থ্য অবস্থায় গোপালগঞ্জ ফিরে যেতে পারবেনা।

(এস/এসপি/নভেম্বর ২৯, ২০২৬)