প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
মাদক উৎপাদনে শীর্ষ পাঁচ দেশ
২০১৫ মে ১৯ ২০:২৪:৫৪
শোভন সাহা : জাতিসংঘের সংস্থা ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি)সম্প্রতি বিশ্বের মাদক উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় শীর্ষে আছে তালেবান খ্যাত রাষ্ট্র আফগানিস্তান।
তাছাড়া যথারীতি অবস্থানে আছে মরোক্ক, কলম্বিয়া,যুক্তরাষ্ট্র ও মেক্সিকোসহ এশিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গেল(থাইল্যান্ড, লাওস, মিয়ানমার)।
আফগানিস্তান : আফগানিস্তান বিশ্বে এমনিতেই তালেবান রাষ্ট্র হিসাবে বিখ্যাত তাছাড়া সম্প্রতি তাদের অর্জনের খাতায় আরো একটি সম্মান যোগ হল তা বিশ্ব মাদকের আতুড় ঘর। বিশ্বে সবচেয়ে বেশি আফিম চাষ হয় আফগানিস্তানে। জাতিসংঘের হিসাবে, প্রতি বছর প্রায় পাঁচ থেকে ছয় হাজার টন কাঁচা আফিম উৎপাদন হয় দেশটিতে। ন্যাটো বাহিনীর সৈন্যরা চলে যাবার পর আরো বেশি করে আফিম চাষ হচ্ছে দেশটির জমিতে। যুক্তরাষ্ট্র ও এশিয়া হচ্ছে আফগানিস্তানের মাদকের মূল ক্রেতা।
মরোক্কো : উত্তর আফ্রিকার একটি মধ্যম আয়ের দেশ মরোক্কো। প্রতি বছর প্রায় দেড় হাজার টন মারিজুয়ানা ও হাশিশ প্রচুর পরিমানে উৎপাদন হয়। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে সীমিত আকারে মারিজুয়ানা বা গাঁজার ব্যবহার বৈধ করায় এর চাষ অধিক পরিমাণে বেড়েছে।
কলম্বিয়া : কোকেন উৎপাদনে কলম্বিয়া বিশ্বে অন্যতম। জাতিসংঘের হিসাবে কলম্বিয়ায় প্রতি বছর তিন থেকে চারশত টন কোকেন উৎপাদিত হয়। এছাড়া পেরু ও বলিভিয়াতে কোকেন চাষ হয়। ল্যাটিন আমেরিকা, উত্তর আমেরিকা আর ইউরোপ কোকেনের সবচেয়ে বেশি বড় বাজার।
গোল্ডেন ট্রায়াঙ্গল: মাদক উৎপাদনে এশিয়ার অন্যতম তিন দেশ মিয়ানমার, থাইল্যান্ড ও লাউস গোল্ডেন ট্রায়াঙ্গল নামে সুবিখ্যাত। এই তিন দেশে প্রায় এক হাজার টন আফিম উৎপাদিত হয় প্রতি বছর।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকো : যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে এমনিতেই মাদক ব্যবসা রমরমা। তাছাড়া কুখ্যাত মাদক ব্যবসীদেরও অবস্থান অনেকটা বেশি এই দুই দেশে। ক্রিস্টাল মেথ এক ধরনের মাদক, যেটা সেবন করলে এক ধরনের সুখানুভূতি এনে দেয় বলে ধারণা মেথ সেবনকারীদের। ইদানিং আমেরিকা ও মেক্সিকোতে এই মাদক সেবনকারীর সংখ্যাও বাড়ছে। ক্রিস্টাল মেথ ল্যাবে তৈরি করা যায়। সারা বিশ্বের বিভিন্ন ল্যাবে পুলিশের অভিযানের তথ্য মতে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ৮০ ভাগ ল্যাবেই এই মেথ তৈরি হয়। এই মাদক সেবনের দিক দিয়েও এই দুই দেশ অনেক এগিয়ে।
(এসএস/অ/মে ১৯, ২০১৫)
