প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ত্রিশালে মুক্তিযোদ্ধা বাছাই কমিটিতে অভিযুক্তের নাম, পুর্নগঠনের দাবি
২০১৭ ফেব্রুয়ারি ০৮ ১৮:১০:৪৫
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে অভিযুক্ত ব্যক্তির নাম নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। আবার কমিটির সভাপতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়ে প্রত্যয়ন পত্র দেয়ার অভিযোগ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির বিরুদ্ধে।
এদিকে ত্রিশাল উপজেলা যাচাই বাছাই কমিটিটি অনুমোদন দিতে সুপারিশ করেছিলেন মন্ত্রী। তাই এই নিয়ে হতাশ স্থানীয় মুক্তিযোদ্ধারা। যদি মুক্তিযুদ্ধা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ আছে যাচাই বাছাইয়ের আওতাভুক্ত কোন মুক্তিযোদ্ধা তদন্ত কমিটি আসতে পারবেনা।
জানা যায় ত্রিশাল মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির তালিকায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি সদস্যের হিসেবে আব্দুল হেকিম এর নাম রয়েছে।
মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কাজে অংশ নিবেন তিনি। তবে অনুসন্ধানে দেখা যায় যাচাইয়ের জন্য তৈরি তালিকাতেও রয়েছেন একই আব্দুল হেকিমের নাম। তার ব্যপারেও যাচাই বাছাই করবে সংশ্লিষ্ট কমিটি। ইতিমধ্যে উপজেলা পরিষদ থেকে তাকে চিঠি দেয়া হয়েছে যাচাই বাছাই কমিটির মুখোমুখি হওয়ার জন্য নিজেই নিজের যাচাই বাছাই করতে চলছেন তিনি।
অপরদিকে এই কমিটির সভাপতি আইয়ুব আলীর বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে আর্থিক সুবিধা নিয়ে নুরুল ইসলাম ও মকবুল হোসেন নামে স্থানীয় প্রশিক্ষন প্রাপ্ত দুই রাজাকারকে মেজর আফসার বাহীনীর প্যাডে মুক্তিযোদ্ধা বলে প্রত্যয়ন পত্র দিয়েছিলেন তিনি। বিষয়টি জানাজানি হলে ত্রিশাল মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিম উদ্দিন তাদের রাজাকার চিহ্নিত করে আলাদা প্রত্যয়ন পত্র দেন। এর ফলে নুরুল ইসলাম ও মকবুল হোসেন মুক্তিযোদ্ধা তালিকায় নাম লেখাতে পারেননি।
মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে পাওয়া যাচাই বাছাই কমিটির কাগজে মন্তব্যের ঘরে লেখা মাননীয় মন্ত্রীর সুপারিশকৃত। তাই এই কমিটি নিয়ে দেখাদেয় বিভ্রান্তি। এসব ঘটনায় হতাশ ও ক্ষুব্ধ উপজেলার মুক্তিযোদ্ধারা।
এ ব্যাপারে কমিটির সভাপতি আইয়ুব আলীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ত্রিশালের মুক্তিযোদ্ধা মুজাহিদ খান ভোলা বলেন যে ব্যক্তি রাজাকারকে মুক্তিযোদ্ধার প্রত্যয়ন পত্র দিয়েছে তিনি কি করে কমিটির সভাপতি হয়ে যাচাই বাছাই করবেন। ত্রিশালের যাচাই বাছাইয়ের দিন ধার্য করা হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি। তাই দ্রুত কমিটি পুর্নগঠনের দাবি উপজেলার মুক্তিযোদ্ধাদের।
এ ব্যাপারে যাচাই বাচাই কমিটিতে থাকা আব্দুল হেকিম বিষয়টি স্বীকারও করেন । এবং তিনি বলেন আমার নামে যে অভিযোগ আছে তা সমাধান করা হোক। এতে যাচাই বাছাইয়ের কাজ করতে কোন সমস্যা তৈরি হবে না।
ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিম উদ্দিন বলেন বিষয়টি আমার নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নিয়েছিলাম।
(এমএন/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০১৭)
